এক্সট্রা ভারজিন অলিভ অয়েল সামান্য পরিমাণে নিয়ে একটি তুলার বলের সাহায্যে তা ত্বকে লাগান। ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের স্থিতিস্থাপকতা বাড়ে। এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও সাহায্য করে।
ডিমের সাদা অংশ ত্বকে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর পরিষ্কার করে ধুয়ে ফেলুন। প্রাকৃতিকভাবেই সূক্ষ্ম দাগগুলো কমে আসবে।
লেবুর রস হালকা করে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। লেবুর রস খুব বেশিক্ষণ ত্বকের সংস্পর্শে রাখা ঠিক নয়। এই রস বেশি পরিমাণে লাগানো উচিত নয়।
অ্যালোভেরার রস ত্বকে লাগিয়ে ১৫ মিনিট বা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন। এরপর ধুয়ে ফেলুন।
দুটি পাকা কলা দিয়ে পেস্ট তৈরি করুন। আধঘণ্টা পর ধুয়ে ফেলুন।
গাজর সেদ্ধ করে নেওয়ার পর খানিকটা মধু মিশিয়ে ব্লেন্ড করুন। এরপর সেটা ত্বকে লাগিয়ে আধঘণ্টা পর ধুয়ে ফেলতে হবে।
বাটিতে ৫-৬ টুকরা আনারস মাখিয়ে নিন। ত্বকে লাগিয়ে ১০-১৫ মিনিট অপেক্ষা করুন। শুকাতে কিছুটা বেশি সময় লেগে গেলেও অপেক্ষা করুন। শুকিয়ে যাওয়ার পর ধুয়ে ফেলুন।
বলিরেখা দেখা দিলে এ প্যাকগুলোর যেকোনোটি সপ্তাহে এক বা দুই দিন ব্যবহার করতে পারেন। আর বলিরেখা প্রতিরোধের জন্য যা কিছু করণীয়, সেসব জানার বা মানার আগেই বলিরেখা হয়ে গেলে এগুলোর প্রতিটি মেনে চলতে চেষ্টা করুন। ত্বক থাকবে সতেজ ও সজীব।
Comments
Post a Comment